নিজস্ব প্রতিবেদক: অবৈধভাবে সীমান্ত পারের সময়ে শার্শায় হৃদয় মণ্ডল (২২) ও তার স্ত্রী ঐশি মণ্ডল (১৮) আটক হয়েছে।
শুক্রবার সকালে শার্শার শিকারপুর সীমান্ত থেকে ঐ দম্পতিকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
আটক দম্পতির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর বিওপির হাবিলদার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দালালের মাধ্যমে ওই তরুণ দম্পতি সীমান্তের চোরাইঘাট দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।