নিজস্ব প্রতিনিধি: র্যাবের অভিযানে বেনাপোলে দু’টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি সহ সাকিব (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সে রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে। সে একটি কোম্পানীতে চাকুরীর আড়ালে এ এ আগ্নেয় অস্ত্রের কারবার করতেন।
রোববার (১১ই জানুয়ারি) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব-৬ এর সদস্যরা।
যশোর র্যাব -৬ এর আবুবক্কার সিদ্দিকি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসত ঘরের বিছানার নীচে থেকে ২ টি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে থাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।