তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোর রেলস্টেশনে এলাকায় আবারো বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীরা। ট্রেনের যাত্রী, কর্মকর্তাও কর্মচারীদের দের টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এমনকি প্রতিবাদ করলে প্ল্যাটফর্মের জিআরপি পুলিশ কেউ টার্গেট করা হচ্ছে।
ওর পেতে থাকা এসব ছিনতাইকারীরা প্রতিনিয়ত ট্রেনের যাত্রী ও কর্মকর্তাদের টাকা পয়সা, মোবাইল ছিনিয়ে নিচ্ছে। আত্মরক্ষা ও বাধা দিলে তাদের পেটে ও বুকে ছুরাকাঘাত করে পালিয়ে যাচ্ছে। অহরহই ঘটছে এ ধরনের ঘটনা। তবে জেলার অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর না হাওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছে রেল রেলস্টেশন এলাকার একাধিক ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল(১৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে নকশী কাঁথা ট্রেনটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। এসময়ে ট্রেনটির এটিএস বিল্লাল হোসেন (২৫) ট্রেন থেকে নেমে ওভার ব্রিজের পাশে দাঁড়িয়ে মোবাইলে ফোনে কথা বলছিলেন। হঠাৎ তিন থেকে চারজনের একটি ছিনতাইকারী দল তার কাছে এসে যা কিছু আছে তা দিয়ে দেয়ার জন্য বলে। তিনি নিজের পরিচয় দিয়ে প্রতিবাদ করলে তারা তাকে তার ডান পায়ে চাকু দিয়ে আঘাত করা এবং তার পকেট থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সে যশোর জেলার সদর উপজেলার নীলগঞ্জ সাহা পাড়া এক নম্বর ওয়ার্ডের মৃত বাবু হোসেনের ছেলে।
এর আগে গত ১৪ জুলাই রাতে প্ল্যাটফর্মের দায়িত্বরত জিআরপি পুলিশের কনস্টেবল আনিসুর রহমান যাত্রীদের ছিনতাই বাধা দিলে তাকে উপযুক্তপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন ছিনতাইকারী। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে পরের দিন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ওই ঘটনায় ৮জনকে আসামি করে মামলাও করেন জিআরপি পুলিশ। তবে এসব অপরাধীরা গ্রেফতার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে ছিনতায়ের ঘটনা।
প্ল্যাটফর্মের একাধিক সূত্রগুলো বলছে, স্টেশন এলাকার অপরাধীরা গ্রেফতার না হওয়ায় আসামিরা প্রতিনিয়ত যশোর রেলওয়ে স্টেশনে দিনে ও রাতে যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মালামাল ছিনতাই করে নিয়ে যাচ্ছে। ট্রেন থেকে যাত্রীরা নেমে ওভার ব্রিজের কাছে গেলেও ও প্লাটফর্মের শেষ প্রান্তে বা আশেপাশে গেলেই দুর্বৃত্তরা এসে ছুরি চাকুর ভয় দেখিয়ে টাকা পয়সা ও মালামাল ছিনিয়ে নেয়। এমনকি বাদ যায় না রেলের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরাও। তাই এদের দমনে জেলার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর হওয়ার জোর দাবী জানান তারা।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোনতোষ বলেন, স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের নিরাপত্তা দিতে আমরা সর্বদা সজাগ রয়েছি। টহল দল প্ল্যাটফর্মের এক প্রান্তে থাকলে অন্য প্রান্তে যাত্রীদের টার্গেট করে অপরাধীরা এসব চুরি ছিনতায়ের ঘটনা ঘটাচ্ছে। এমনকি ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যে আনিসুর নামে এক কনস্টেবল গুরুতর জখম হয়েছে। তারপরও আমরা সর্বদা যাত্রীদের নিরাপত্তা দিতে চেষ্টা করছি।
যশোর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আবুল বাশার বলেন, যশোরের কিশোর গ্যাং এর বিপুল সংখ্যক সদস্য রয়েছে। ঈদের আগে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। বাকি অপরাধীদের পুলিশ ধরতে সক্ষম হবে বলে তিনি জানান।