নিজস্ব প্রতিবেদক: যশোর রেজিস্ট্রি অফিসের পুরাতন ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার(১ জানুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে ফায়ার সার্ডিসের কমীরা প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে করেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা যাওয়ার আগেই অগ্নিকাণ্ডে দুইশত বছরের পুরাতন গুরুত্বপূর্ণ কাগজ পত্র নষ্ট হয়েছে। বিভিন্ন সূত্রগুলো বলছে এটি নিচ্ছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন দেয়া হয়েছে। অধিকতার তদন্ত প্রয়োজন।
স্থানীয় সূত্রগুলো বলছে, পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গত ১৭ বছরে এ সাব-রেজিস্ট্রি অফিসে কয়েকটি চক্র দলিল পত্র জালজালিয়াতি সহ নানা অপরাধ সঙ্গে যুক্ত ছিল। এরমধ্যে দলিল লেখক সমিতির সিন্ডিকেটের চক্রের মূল হোতারা ও নকল নবীস চক্র ও সরকারি কর্মকর্তাদের ভৈরব চক্রের সদস্যরা অন্যতম। তাদের অপরাধের তথ্য ঢাকতেই পরিকল্পিত ভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।
উল্লেখ্য এ রেজিস্ট্রি অফিসের এই পুরাতন ভবনে যশোর, পশ্চিমবঙ্গের বনগা ও নদীয়াসহ বিভিন্ন জেলার ১৭৮১ সাল থেকে ১৯২৭ সালের জমি সংক্রান্ত রেকর্ড ও নথিপত্র সংরক্ষিত ছিল । এমনকি তার আগের নথিপত্র সংগ্রহ ছিল এখানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হঠাৎ করে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন ভবনের ডেতরের কাগজপত্রে দ্রত ছড়িয়ে পড়ে। এলাকাবাসী তাতক্ষণিকডাবে আগুন নেভানোর চেষ্টা করলেও কোন কাজ হয়নি । খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে এসে আগুন নেডানোর কাজ শুরু করে । তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র । রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ডিসের সদস্যরা ।
যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর হয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। তবে এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি অনুসন্ধানের পরেই জানা যাবে বলে তিনি জানান।
উল্লেখ্য, যশোর রেজিস্ট্রি অফিসের এই ভবনটি ব্রিটিশ আমলে নির্মিত । ধারণা করা হয় ১৭৮১ সালে ভবনটি তৎকালীন ব্রিটিশ সরকার নির্মাণ করেন। সেই থেকে এখানে যশোর অঞ্চলের জমি সংক্রান্ত সকল নথিপত্র সংরক্ষণ করা হতো । ওই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের বনগা ও নদীয়া সহ অন্যান্য এলাকার জমি সংক্রান্ত কর্মকান্ড এ অফিস থেকেই পরিচালিত হতো । এদিনের আগুনে শত বছরের পুরনো কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। একইসাথে আগুন নেভানোর পানিতেও গুরুতৃপূর্ণ নথি ও কাগজপত্রও নষ্ট হয়ে গেছে।