যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: যশোরে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সে যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

শনিবার(৩ই জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর ইসহক সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এ সময় পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তদের গুলিতে পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন নিহত হয়েছেন। খবর পেয়ে নেতাকর্মীরা হাসপাতালে ছুটে এসেছেন। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি।

বিষয়টি নিয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে আছি। হত্যাকান্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এরপর দুর্বৃত্তদের সনাক্ত করে তাদের ধরতে অভিযান চালানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *