যশোরে একদিনের ব্যবধানে আরো একজনকে গুলি করে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক:  যশোরে একদিনের ব্যবধানে রানা প্রতাপ (৪৫) নামে আরো একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৫ই জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জেলার মনিরামপুর উপজেলার কপালিয়া বাজার এলাকায় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী উপজেলা কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।

এর আগে শনিবার(৩ই জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের শংকরপুর ইসহক সড়কে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা । সে যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম সম্পাদক পদে ছিলেন। এ নিয়ে একদিনের ব্যবধানে যশোরে পৃথক দুটি স্থানে দু’জনকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।

এ বিষয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। রানা প্রতাপ বরফ কলের ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে। দুর্বৃত্তদের সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

 

বিষয়টি নিয়ে মনিরামপুর সার্কেলের এ এসপি ইমদাদুল হকের মুঠোফোন কয়েক দফায় সংযোগ দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *