বিএনপি নেতা আলমগীর খুনের পরিকল্পনাকারী নিজ জামাই পরশ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: সম্পত্তির দখল নিতে বিএনপি নেতা আলমগীরকে গুলি করে খুন করার পরিকল্পনা করেন নিহত আলমগীরের নিজ জামাই বাসেদ আলী পরশ।

রোববার দুপুরে পুলিশ সুপার কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমকে জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

শশুর বিএনপি নেতা আলমগীর হত্যাকাণ্ডে জড়িত নিজ জামাই বাসেদ আলী পরশ সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত জামাই বাসেত আলী পরশ শংকরপুর এলাকার বাসিন্দা ও তার সহযোগী একই এলাকার আমিনুল ইসলাম সাগর। এ ঘটনায় কোতোয়ালী থানায় দু’জনসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার।

পুলিশ সুপার জানান, মূলত জামাইয়ের শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ ছিল। এছাড়া মেয়ের ওপর দীর্ঘদিনের ক্ষোভও ছিল তার। সেই লোভ ও ক্ষোভের জের ধরেই হত্যার পরিকল্পনা করা হয়। এছাড়া আমিনুল ইসলাম সাগরের সঙ্গেও আলমগীরের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছিল। তারা দু’জনই পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। তবে তারা কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি। ভাড়াটে খুনি দিয়ে এই হত্যা সংঘটিত হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য বের হয়ে আসবে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় যশোর পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে খুন করেন দুর্বৃত্তরা। মোটরসাইকেলে যাওয়ার পথে পাশ থেকে আরেকটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে কোতোয়ালী থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযানে নেমে তাদের আটক করেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *