ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

রবিবার (২১ সেপ্টেম্বর) পৃথক বিবৃতির মাধ্যমে তিন দেশ এ ঘোষণা দেয়।

এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, “শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে আজ আমি স্পষ্টভাবে বলছি—এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, “বর্তমান ইসরাইলি সরকার সুসংগঠিতভাবে কাজ করছে যাতে কোনোদিন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হতে পারে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, গাজায় ধারাবাহিক হামলা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। এই প্রেক্ষাপটে কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে এবং উভয় রাষ্ট্রের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়তে অংশীদারিত্বের প্রস্তাব রাখছে।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক যৌথ বিবৃতিতে বলেন, কানাডা ও যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়ার এ স্বীকৃতি দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য নতুন গতি সৃষ্টির আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *