ফলের অপেক্ষায় ক্লান্ত জাকসু শিক্ষার্থীরা

নিউজটি শেয়ার লাইক দিন

জাকসু প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে।

৩২ ঘণ্টা পার হলেও গণনা শেষ হয়নি। এদিকে সিনেটের সামনে অপেক্ষা করতে করতে শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়েছেন। অনেকেই পাটি নিয়ে এসে শুয়ে-বসে সিনেটে অপেক্ষা করছেন ফলাফলের।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই গণনা শুরু হয়। রাত ১টা পর্যন্ত ৮ কেন্দ্রের ফলাফল গণনা বাকি রয়েছে বলে জানা গেছে। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে কেন্দ্রীয় সংসদের ২১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৩টি কেন্দ্রের ফলাফল গণনা হয়েছে। এখনো ৮ কেন্দ্রের ফলাফল গণনা বাকি রয়েছে বলে জানা গেছে।

জাকসু নির্বাচন কমিশন সূত্র জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনার প্রথম ধাপে নয়টি হলের ভোট গণনা চলছে। হলগুলো হচ্ছে: বেগম সুফিয়া কামাল হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মশাররফ হোসেন হল, শহীদ সালাম-বরকত হল, নওয়াব ফয়জুন্নেসা হল, খালেদা জিয়া হল, শহীদ রফিক-জব্বার হল, তারামন বিবি হল ও জাহানারা ইমাম হল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। প্রথমে ওএমআর মেশিনে ভোট গণনা হবে বলে জানালেও, পরে মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গোনার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বিভিন্ন হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নেওয়া হয় এবং সব প্রস্তুতি শেষে রাত ১০টার পর শুরু হয় গণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *